logo

বাংলাদেশি কমিউনিটি

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যুবকের মৃত্যু

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান যুবকের মৃত্যু

টরন্টো পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহনাফকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৭ এপ্রিল ২০২৬

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

সিডনির মিন্টোতে আপথিঙ্ক এডুকেশনের যাত্রা শুরু

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, আপথিঙ্ক এডুকেশন মূলত একদল এইচএসসি গ্র্যাজুয়েটদের উদ্যোগে প্রতিষ্ঠিত। তারা নিজেদের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করতে চান।

০৪ এপ্রিল ২০২৬

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

রাষ্ট্রদূত তার বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে জীবন উৎসর্গকারী সকল সূর্য সন্তান, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

২৮ মার্চ ২০২৬

অস্ট্রেলিয়ার মিলডুরায় বাংলাদেশি কমিউনিটির ইফতার

অস্ট্রেলিয়ার মিলডুরায় বাংলাদেশি কমিউনিটির ইফতার

অনুষ্ঠানে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এই ইফতার মাহফিল মিলডুরায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৬ মার্চ ২০২৬

সিডনিতে বর্ণাঢ্য বিডি হাব চাঁদ রাত মেলায় প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি

সিডনিতে বর্ণাঢ্য বিডি হাব চাঁদ রাত মেলায় প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি

চাঁদ রাত মেলা শুরু হয় বেলা ১১টায়। মেলায় ছিল ৫০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গয়না, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল ও ফুড ট্রাক। বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিংসহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। সন্ধ্যার পরে মেলায় ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়।

১৬ মার্চ ২০২৬

মাদ্রিদে বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে ইফতার মাহফিল

মাদ্রিদে বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে ইফতার মাহফিল

ইফতার মাহফিলে মসজিদের মুসল্লিরাসহ মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।

০৯ মার্চ ২০২৬

সিডনির লাকেম্বায় জমজমাট রামাদান নাইটস

সিডনির লাকেম্বায় জমজমাট রামাদান নাইটস

সিডনির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বা এলাকার হ্যালডন স্ট্রিট রমজান মাসজুড়ে রূপ নিয়েছে এক প্রাণবন্ত আন্তর্জাতিক খাবারের বাজারে। ১৯ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলছে এই আয়োজন।

০৭ মার্চ ২০২৬

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

সিডনিতে মোহাম্মদ জামানের আয়োজনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার বার্ষিক ইফতার

উপস্থিত অতিথিরা বলেন, এই আয়োজন কেবল একটি ধর্মীয় ইফতার নয়—এটি বহুসংস্কৃতি, অংশগ্রহণমূলক রাজনীতি এবং সম্প্রদায়ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

২৮ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে একটি চমকপ্রদ পরিবেশন ছিল বিভিন্ন দেশের রাষ্টদূত কর্তৃক তাদের স্ব-স্ব ভাষায় কবিতা আবৃতি। উপস্থিত সকলে ভিন্নধর্মী এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বকে আনন্দচিত্তে উপভোগ করেন। বাহরাইনস্থ ১৩টি দেশের রাষ্ট্রদূতগণ ও অন্য কূটনৈতিক ব্যক্তিবর্গ তাদের মাতৃভাষায় কবিতা আবৃতি করেন।

২৫ ফেব্রুয়ারি ২০২৬

রিয়াদে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিয়াদে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সকল ভাষা শহিদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বকীয়তাবোধ ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।

২৩ ফেব্রুয়ারি ২০২৬

ভ্যানকুভারে হারানো দিনের বাংলা গানের আলো ছড়াল প্রবাস বাংলা

ভ্যানকুভারে হারানো দিনের বাংলা গানের আলো ছড়াল প্রবাস বাংলা

মানন্যা কর্মকার গেয়ে শোনান পুলক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী ‘আজ মন চেয়েছে হারিয়ে যাব’। তার সুন্দর কণ্ঠ উপস্থাপনায় দর্শক-শ্রোতাদের মাঝে বাংলা গানের আবহে একান্ত প্রিয়জনের সঙ্গে অজানায় হারিয়ে যাওয়ার অসামান্য অনুভূতি জাগিয়ে তোলে। তার অপর পরিবেশনা ছিল ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’।

২১ ফেব্রুয়ারি ২০২৬

নিউইর্য়কে লিডারশিপ সামিটে প্রার্থীদের সঙ্গে বাংলাদেশি আমেরিকানদের মতবিনিময়

নিউইর্য়কে লিডারশিপ সামিটে প্রার্থীদের সঙ্গে বাংলাদেশি আমেরিকানদের মতবিনিময়

তিনি আরও বলেন, নিউইর্য়কে বাংলাদেশিদের সংখ্যা ও নাগরিক অংশগ্রহণ দিন দিন বাড়ছে। কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে নির্বাচিত বাংলাদেশি জনপ্রতিনিধির অভাব, সিটির সরকারি উচ্চপদে বাংলাদেশিদের সীমিত উপস্থিতি এবং পরিবার ও তরুণদের জন্য পর্যাপ্ত কমিউনিটি সেন্টারের অভাব উল্লেখযোগ্য।

১০ ফেব্রুয়ারি ২০২৬

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

১১ জানুয়ারি ২০২৬

সিডনিতে চরচা সম্পাদক সোহরাব হাসানকে বাংলা কমিউনিটির উষ্ণ সংবর্ধনা

সিডনিতে চরচা সম্পাদক সোহরাব হাসানকে বাংলা কমিউনিটির উষ্ণ সংবর্ধনা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির বাংলা কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলা নিউজ পোর্টাল চরচার সম্পাদক সোহরাব হাসানকে সম্মান জানানো হয়েছে।

২৯ ডিসেম্বর ২০২৫

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

জেনেভায় বাংলাদেশ উইমেনস ডায়াসপোরার পিঠা উৎসবে মিলনমেলা

ভাপা পিঠা, পাটিসাপটা, দুধচিতই, চন্দ্রপুলি, নকশি পিঠা ও নানা রকম ঘরোয়া মিষ্টান্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পিঠার স্বাদ, গানের সুর আর প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

২০ ডিসেম্বর ২০২৫

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ উপলক্ষে কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো, মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়া, স্বেচ্ছাসেবক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

২০ ডিসেম্বর ২০২৫

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

১৭ ডিসেম্বর ২০২৫

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

১৭ ডিসেম্বর ২০২৫